আল আরাবিয়্যাতু লিন্নাশিঈন
650৳ Original price was: 650৳ .600৳ Current price is: 600৳ .
- লেখক: তালীক ও প্রস্তুতকরণে: আবু মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ
- সম্পাদক: শায়েখ সফিউল্লাহ ফুয়াদ (হাফিজাহুল্লাহ)
- প্রকাশনী: দারুল লুবাব
- ভাষা: Arabic
- পৃষ্ঠা: 528
- বিষয়: আরবী ভাষা শিক্ষা, প্রি-অর্ডার
নাম: আল আরাবিয়্যাতু লিন নাশিঈন (অনারবদের আরবী শেখার একটি পূর্ণাঙ্গ শিক্ষাক্রম)
তালীক ও প্রস্তুতকরণে: আবু মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ
প্রকাশক: দারুল লুবাব
পৃষ্ঠা সংখ্যা: ৫২৮
কভারের ধরন: হার্ড কভার
আরবি ভাষা শিক্ষার অঙ্গনে «العربية للناشئين» একটি সুপরিচিত নাম। সহজ, সুশৃঙ্খল ও ক্রমবিকাশমান শিক্ষাপদ্ধতির (منهج تربوي متدرج) আলোকে প্রণীত এই কিতাব ধাপে ধাপে শিক্ষার্থীকে একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চস্তরের ভাষাজ্ঞান ও দক্ষতা অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়।
(সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় আশির দশকে (১৯৮৩ ইং) প্রথম প্রকাশিত হয়ে খুব অল্পদিনের মধ্যেই কিতাবটি সারা বিশ্বে ব্যাপক সমাদৃত হয় । দীর্ঘদিন যাবত কিতাবটির প্রকাশ বন্ধ থাকার পরও এ কিতাব থেকে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও আরবী ভাষা প্রেমীরা উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত। (তবে তা ফটোকপি বা পিডিএফ এর মাধ্যমে)। ৬ খন্ডে প্রণীত প্রায় ১৮০০ পৃষ্ঠার সুবিশাল এই গ্রন্থটি ছাত্রদের হাতে সহজলভ্য ও অধিক উপকারী করে উপস্থাপন করার লক্ষেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।)
📕 কিতাবটির মৌলিক কিছু বৈশিষ্ট্য:
* অনারবদের আরবি ভাষা শিক্ষার একটি পূর্ণাঙ্গ ও ক্রমবিকাশমান শিক্ষাপদ্ধতি। যা প্রণয়ন করেছেন আরবের কয়েকজন দক্ষ গবেষক ও ভাষাবিদ।
* শ্রবণ, কথন, পঠন ও লিখন—ভাষার চারটি মৌলিক দক্ষতা (مهارات اللغة الأربع)-এর সমন্বিত প্রশিক্ষণের পাশাপাশি ধ্বনি (الأصوات), শব্দভান্ডার (المفردات) ও নাহু (النحو)-এর অনুশীলনও এতে রয়েছে।
* কিতাবটিতে আরবী ভাষাশিক্ষার সঙ্গে -ইসলামি সংস্কৃতি (الثقافة الإسلامية), ইতিহাস ও সভ্যতা (التاريخ والحضارة), ব্যক্তিগত ও সামাজিক জীবন (الحياة الشخصية والاجتماعية), নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধ (القيم والأخلاق)- ইত্যাদি বিষয়ের সুন্দর সমন্বয়ে পাঠকে বৈচিত্র্যময় করা হয়েছে।
* ভাষাশিক্ষার আধুনিক ও কার্যকর পদ্ধতি (طرائق تعليم اللغات) গ্রহণের পাশাপাশি আরবি ভাষার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য (خصائص اللغة العربية)-এর প্রতিও বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে।
* সংলাপ (الحوارات), অনুচ্ছেদ (الفقرات), প্রবন্ধ (المقالات), পত্র (الرسائل), গল্প (القصص), নাটক (المسرحيات) ও কবিতা (الأشعار)—বিভিন্ন ধরনের রচনা ও প্রকাশভঙ্গির (أساليب التعبير) মাধ্যমে শিক্ষার্থীর ভাষাগত ও প্রকাশক্ষমতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে।
* চতুর্থ ও পঞ্চম খন্ডে আরবের বিখ্যাত সাহিত্যিকদের লেখা চয়ন করা হয়েছে (কিছুটা পরিবর্তন পরিবর্ধন করে)। যার মাধ্যমে তাদের সাথে পরিচয়ের সুযোগ তৈরী হয়েছে।
📕 কিতাবটিতে আমাদের কাজ:
– কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মূল পাঠ ও সংলাপ (النصوص والحوارات) একত্র করা হয়েছে।
– প্রয়োজনীয় অনুশীলনগুলো (التدريبات) রাখা হয়েছে। অধিকাংশ অনুশীলনী বাদ দেওয়া হয়েছে।
– ছাত্রদের উপকারের প্রতি লক্ষ রেখে অধিকাংশ হরকত (الحركات) বাদ দেওয়া হয়েছে। (তবে অনুবাদের ইবারতগুলোতে সাধারণত হরকত দেওয়া হয়েছে।)
– প্রাণী বা অন্যান্য ছবি (الصور) ও চিত্র (الأشكال) বাদ দিয়ে কিতাবটিকে পাঠের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় করা হয়েছে।
– কঠিন শব্দের তাহকীক ও অনুবাদ টীকায় দেওয়া হয়েছে । পাশাপাশি প্রতিটি অধ্যায়ের শেষে কঠিন শব্দ-বাক্য ও বাক্যাংশের বাংলা অর্থ প্রদান করে সহজে খুঁজে পাওয়ার জন্য সেগুলো (মূল ইবারতে) মোটা অক্ষরে চিহ্নিত করা হয়েছে।
– গুরুত্বপূর্ণ ব্যক্তি (الأعلام), স্থান (الأماكن) ও পরিভাষার (المصطلحات) সংক্ষিপ্ত পরিচয় সংযোজন করা হয়েছে।
– আয়াত ও সূরা নম্বর উল্লেখ করা হয়েছে এবং হাদিসের সংক্ষিপ্ত তাখরিজ করা হয়েছে। পাশাপাশি গল্প ও ঘটনাবলির মূল উৎস (المصادر) উল্লেখ করা হয়েছে।
– বানানরীতি (قواعد الإملاء) ও যতিচিহ্ন (علامات الترقيم)-এর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের উপকারের জন্য প্রয়োজনীয় কিছু টীকাও সংযোজন করা হয়েছে।
– কিতাবের শেষে কয়েক ধরনের ফিহরীস (الفهرس) যুক্ত করা হয়েছে, যেগুলো কিতাবের উপকারিতাকে অনেক বৃদ্ধি করবে ইনশাআল্লাহ।
📕 বৈশিষ্ট্যের সারসংক্ষেপ:
মূল কিতাবের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে এটিকে শিক্ষার্থীদের জন্য আরও সহজ, উপযোগী ও ফলপ্রসূ করে তোলাই ছিল এই কাজের মূল লক্ষ্য—যাতে তারা কিতাবটি পাঠ, অনুধাবন, অনুশীলন, গবেষণা ও শিক্ষাদানে আরও ব্যাপকভাবে উপকৃত হতে পারে।
📕 এই কাজ সম্পর্ক বিশিষ্ট আরবি সাহিত্যিক শায়েখ সফিউল্লাহ ফুয়াদ (হাফিজাহুল্লাহ)-এর মূল্যায়ন:
(( ولقد سرَّني غايةَ السرور ما قام به حبيبُنا ومُحِبُّنا أبو محمد معتصم بالله ـ عُفِيَ عنه ـ من خدمةٍ علميةٍ وتربويةٍ مباركة لهذه السلسلة؛ إذ راعى فيها احتياجاتِ الطالب المُعاصِر ومُتَطلّباتِه التعليمية، فحافظ على النصوص والحوارات الأصلية بحروفها، وهذَّب المادةَ التعليمية، وانتقى من التدريبات ما تمَسّ إليه الحاجة، وأضاف شروحًا نافعةً للألفاظ، وتعليقاتٍ مفيدةً، وتخريجًا للأحاديث، وعنايةً ظاهرةً بالمصطلحات والأعلام، كما أرفَقَ بها الترجماتِ البنغاليةَ التي تُقرِّب المعاني إلى الأذهان وتُيسِّر الفهم على الدارسين.
وبذلك خرج هذا العملُ في صورةٍ تجمع بين الأصالة والتيسير، فصار أقربَ تناولًا، وأيسرَ فهمًا، وأعظمَ نفعًا، وأعونَ للطالب على التحصيل والمراجعة والاستفادة.
وإنّي لأناشِد المسؤولين عن المدارس الإسلامية في بلادنا، ولا سِيَّمَا القائمين على «أقسام اللغة العربية وآدابها» ألّا يَفوتهم إدراجُ هذا الكتاب ضِمْنَ مُقَرَّرَاتِهم الدراسية؛ لِمَا أرجو أن يكون له من أثرٍ طيّبٍ في الارتقاء بمستوى تعليم العربية وتيسيرها للطلاب.))
“এই সিরিজটির জন্য আমাদের প্রিয় ‘আবু মুহাম্মাদ মু‘তাসিম বিল্লাহ’—আল্লাহ তাকে ক্ষমা করুন—যে বরকতময় ইলমি ও শিক্ষামূলক খেদমত আঞ্জাম দিয়েছেন, তা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। তিনি এতে সমকালীন শিক্ষার্থীর প্রয়োজন ও শিক্ষাগত চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। মূল পাঠ ও সংলাপগুলো হুবহু অক্ষুণ্ন রেখেছেন। শিক্ষাসামগ্রীকে পরিমার্জিত করেছেন। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনুশীলনগুলো বাছাই করেছেন। শব্দার্থের উপকারী ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ টীকা সংযোজন করেছেন। হাদিসের তাখরিজ করেছেন এবং পরিভাষা ও ব্যক্তিবর্গের পরিচয়ের প্রতিও বিশেষ যত্ন নিয়েছেন। পাশাপাশি এতে বাংলা অনুবাদ সংযোজন করেছেন, যা বিষয়গুলোকে সহজে বোধগম্য করে এবং শিক্ষার্থীদের বুঝতে সহায়তা করবে।
এভাবে কাজটি এমন একটি রূপ লাভ করেছে, যেখানে মূল ঐতিহ্য ও সহজবোধ্যতার সুন্দর সমন্বয় ঘটেছে। ফলে এটি পাঠের জন্য অধিক সহজ, বোঝার জন্য অধিক সাবলীল, উপকারের দিক থেকে অধিক ফলপ্রসূ এবং শিক্ষার্থীদের পড়তে ও আয়ত্ত্ব করতে অধিক সহায়ক হয়েছে।
আমি আমাদের দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের, বিশেষত ‘আরবি ভাষা ও সাহিত্য বিভাগ’-এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক আবেদন জানাচ্ছি—তারা যেন এই গ্রন্থকে নিজেদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সুযোগ হাতছাড়া না করেন। কারণ আমি আশা করি, আরবি ভাষা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরবি শেখাকে সহজতর করার ক্ষেত্রে এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।”
📕 কিতাবটি যাদের জন্য:
– অনারব আরবী ভাষা শিক্ষার্থী সকল পাঠকের জন্য।
– মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য।
– আরবি ভাষা শিক্ষা, পাঠদান ও গবেষণায় আগ্রহী সকলের জন্য।

Reviews
Clear filtersThere are no reviews yet.